Loading...

সেবাখাতের বাণিজ্য অর্থবছরের প্রথমার্ধে কমেছে প্রায় চার শতাংশ

| Updated: February 14, 2021 12:21:44


ফাইল ছবি ফাইল ছবি

চলতি অর্থবছরেরর প্রথমার্ধে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সেবাখাতের বাণিজ্য কমেছে ৩ দশমিক ৮৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা লেনদেনের ভারসাম্য সারণি থেকে এ তথ্য মিলেছে। তবে এই তথ্য সাময়িক ও সংশোধনযোগ্য।

এতে দেখা যায় যে ২০২০-২১ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে সেবাখাতের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩৮ কোটি ৩০ লাখ ডলার। আর আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৭২ কোটি ডলার।

সেবাখাতের বাণিজ্য বলতে সাধারণত পরিবহন, পর্যটন, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, আর্থিক সেবার আন্তর্জাতিক লেনদেন ইত্যাদি বোঝানো হয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরো দেখা যায় যে চলতি অর্থবছরের প্রথমার্ধে সেবাখাতের রপ্তানি থেকে আয় হয়েছে ৩৭৬ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় সাত শতাংশ বেশি।

এর বিপরীতে সেবাখাতে আমদানি বাবদ ব্যয় হয়েছে ৪৬১ কোটি ৪০ লাখ ডলার, যেখানে ২০১৯-২০ অর্থবছরের ‍জুলাই-ডিসেম্বর সময়কালে ব্যয় করতে হয়েছিল ৫১৯ কোটি ডলার। ফলে, সেবাখাতের আমদানি ব্যয় কমেছে ১১ শতাংশ।

Share if you like

Filter By Topic