ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের সাতটি বিভাগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে পরীক্ষার আয়োজন হয়েছে।
এখন কী করতে হবে?
>> ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে আগামী ৮ নভেম্বর বিকাল ৩টা থেকে ১৫ নভেম্বর বিকাল ৪টার মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করতে হবে।
>> ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করতে হবে এবং তা পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
>> কেউ ফলাফল নিরীক্ষণ করাতে চাইলে ফি দিয়ে আগামী ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবে।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে খ-ইউনিট এর নোটিসে জানানো হবে।
’ক’ ইউনিটের ফলাফল বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বুধবার দুপুরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
তিনি বলেছেন, অন্যান্য ইউনিটের ফলও যত দ্রুত সম্ভব প্রকাশ করা হবে।
১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও সাত বিভাগে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
এবছর ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আর মোট আসন রয়েছে এক হাজার ৮১৫টি।