logo

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, ভর্তির যোগ্য ১৬.৮৯ শতাংশ

এফই অনলাইন ডেস্ক | Tuesday, 2 November 2021


ভর্তির যোগ্য বিবেচিত এই ৭ হাজার ১২ জনের মধ্যে শেষ পর্যন্ত  ২ হাজার ৩৭৮ জন মেধাক্রম অনুযায়ী কলা অনুষদের বিভিন্ন বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান মঙ্গলবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে এই ফলাফল প্রকাশ করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।      

সংবাদ সম্মেলনে বলা হয়, মোট ৪১ হাজার ৫২৪ জন শিক্ষার্থী এবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৭ হাজার ১২ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার ১৬.৮৯ শতাংশ।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১০০.৫ পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান পেয়েছে দারুননাজাত সিদ্দিকীয় কামিল মাদরাসা থেকে উচ্চমাধ্যমিক পাস করা মো. জাকারিয়া। 

চাঁদপুর সরকারি গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করা সামিয়া আকতার ৯৫.৫ নম্বর পেয়ে দ্বিতীয় এবং নটর ডেম কলেজ থেকে মোহাম্মদ খালিদ খান ৯৪.৭৫ নম্বর পেয়ে মেধাতালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ফল জানা যাবে যেভাবে