Loading...

করোনাভাইরাস ছড়ানোয় ভিয়েতনামে যুবকের ৫ বছরের কারাদণ্ড

| Updated: September 07, 2021 18:16:54


করোনাভাইরাস ছড়ানোয় ভিয়েতনামে যুবকের ৫ বছরের কারাদণ্ড

সোমবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কা মাউ-এর জনতার আদালতে একদিনের বিচার শেষে লে ভান ত্রি’কে এ সাজা দেওয়া হয়, রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সির (ভিএনএ) প্রতিবেদনের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বের যেসব দেশ এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারী মোকবেলায় সফলতার নজির রেখে চলেছে, ভিয়েতনাম তার একটি।

গণহারে শনাক্তকরণ পরীক্ষা, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা, সীমান্তে কড়া বিধিনিষেধ ও কঠোর কোয়ারেন্টিনের মাধ্যমে তারা ভাইরাসের প্রকোপকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলে মনে করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

তবে চলতি বছরের এপ্রিলের শেষ থেকে নতুন সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সফলতার রেকর্ড ঝুঁকির মুখে পড়েছে।

‘ভান ত্রি হো চি মিন সিটি থেকে কা মাউ-এ এসে ভাঙেন ২১ দিনের কোয়ারেন্টিনের বিধিনিষেধ। ত্রি ৮ জনকে সংক্রমিত করেন, যাদের একজন একমাস চিকিৎসা নেওয়ার পরও ভাইরাসের কারণে মারা যান,” বলেছে ভিএনএ।

Share if you like

Filter By Topic