রয়টার্স তাৎক্ষণিকভাবে এ প্রসঙ্গে কা মাউ-এর আদালতের মন্তব্য নিতে পারেনি।
ভিয়েতনামের সর্বদক্ষিণের প্রদেশ কা মাউ মহামারী শুরুর পর এখন পর্যন্ত কেবল ১৯১ কোভিড-১৯ রোগী দেখেছে, মৃত্যু দেখেছে দুই জনের।
এই সংখ্যা দেশটিতে করোনভাইরাসের কেন্দ্রস্থল বলে বিবেচিত হো চি মিন সিটি থেকে অনেক কম; ভিয়েতনামের সবচেয়ে বড় এ শহরে এ পর্যন্ত প্রায় দুই লাখ ৬০ হাজার মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮৫ জনের।
সাম্প্রতিক সময়ে দেশটিকে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক প্রাদুর্ভাব মোকাবেলা করতে হচ্ছে।
ভিয়েতনামে এ পর্যন্ত যে ৫ লাখ ৩৬ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে তার বড় অংশই পাওয়া গেছে গত কয়েক মাসে। ভাইরাস এখন পর্যন্ত দেশটির ১৩ হাজার ৩৮৫ জনের প্রাণও কেড়ে নিয়েছে।
ত্রি’কে যে যে অভিযোগে সাজা দেওয়া হয়েছে, একই অভিযোগে ভিয়েতনামে আরও দুইজনকে যথাক্রমে দেড় ও দুই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।