Loading...

পানির অপচয়টা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

| Updated: April 05, 2022 10:12:07


পানির অপচয়টা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সকলের কাছে একটা আহ্বান জানাব, এই যে ঢাকা শহরে আমরা পানি দিই বা সেই সাথে সাথে বিভিন্ন সিটি কর্পোরেশনসহ উপজেলা পর্যায় পর্যন্ত আমরা পানি পরিশুদ্ধ করে পাইপে সরবরাহ করার ব্যবস্থা নিয়েছি, এগুলো করতে কিন্তু অনেক খরচ হয়। কাজেই পানির অপচয়টা বন্ধ করতে হবে।”

নির্মাণ কাজ, গৃহস্থালী বা বাসার গাড়ি ধোয়া- সব কাজেই পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তিনি বলেন, “অপচয় করলে কোনো সম্পদই থাকে না শেষ পর্যন্ত। কাজেই আমাদের যে অমূল্য সম্পদটা রয়েছে, এই সম্পদটা আমরা কীভাবে সংরক্ষণ করে ব্যবহার করতে পারি, বা ভবিষ্যত বংশধররা ব্যবহার করতে পারে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।”

Share if you like

Filter By Topic