ভূগর্ভের পানির স্তর কমে যাওয়ায় শহর এলাকায় বৃষ্টির পানি যাতে মাটি দিয়ে আবার ভূগর্ভে পৌঁছাতে পারে, সে দিকে নজর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের কথাও বলেন।
“সব জায়গায় সিমেন্ট করে রেখে দিলাম, আর বৃষ্টির পানি গড়িয়ে চলে গেল, সেটা না। আর বৃষ্টির পানি সবই আন্ডারগ্রাউন্ডে একেবারে নদীতে পড়বে তাও না। আমাদের আশপাশে জলাধারগুলোতে যেন বৃষ্টির পানি সংরক্ষণ করা যেতে পারে, সেই ব্যবস্থাটাও নিতে হবে।”
ঢাকার গ্রিন রোডে পানি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী।
পানি সম্পদ মন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।