৪০৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ


এফই ডেস্ক | Published: February 12, 2021 15:42:55 | Updated: February 13, 2021 19:43:05


৪০৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ১৪২ দশমিক ২ ওভার ব্যাট করে ক্যারিবীয়রা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন ৫ উইকেটে ২২৩ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। খবর বাসসের।

দলের তিন ব্যাটসম্যান এনক্রুমার বোনার-জসুয়া ডা সিলভা-আলজারি জোসেফ হাফ-সেঞ্চুরি করেছেন। বোনার ৯০, সিলভা ৯২ ও জোসেফ ৮২ রান করে আউট হন। এছাড়া অধিনায়ক ক্রেইগ ব্যাথওয়েট ৪৭, জন ক্যাম্পবেল ৩৬, জার্মেই ব্লাকউড ২৮ রান করেন।

বল হাতে বাংলাদেশের পেসার আবু জায়েদ ৯৮ রানে ও স্পিনার তাইজুল ইসলাম ১০৮ রানে ৪টি করে উইকেট নেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ-সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেন।

Share if you like