বিদেশগামী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু


এফই ডেস্ক | Published: July 14, 2021 11:14:42 | Updated: July 14, 2021 17:13:38


ফাইল ছবি

বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২৭ জুলাইয়ের মধ্যে ইমেইলে আবেদন করার কথা জানিয়ে মঙ্গলবার পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়ের ’করোনা সেল’। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

পরিপত্রে বলা হয়, বিদেশে অধ্যয়নরত কিন্তু মহামারীর কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক্ষেত্রে পাসপোর্ট, প্রযোজ্য ক্ষেত্রে ভিসা, বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট বা ছাত্রত্ব প্রমাণের সনদ বা স্টুডেন্ট আইডি স্ক্যান করে ইমেইলের মাধ্যমে জিআইপি বা পিডিএফ ফাইল পাঠাতে হবে।

নিবন্ধনের ই-মেইল ঠিকানা- vaccine.coronacell@mofa.gov.bd

Share if you like