প্রতি কেজি খোলা চিনি ৭৪, প্যাকেট ৭৫ টাকা নির্ধারণ


এফই ডেস্ক | Published: September 09, 2021 14:28:50 | Updated: September 09, 2021 19:48:35


- ফাইল ছবি

বৃহস্পতিবার সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠক শেষে প্রতিকেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা নির্ধারণ করা হয়।  

দেশের বাজারে বছরের বড় অংশ জুড়ে প্রতিকেজি ৬০ টাকা থেকে ৬৫ টাকার মধ্যে ছিল চিনির দাম। তবে গত অগাস্টের শুরু থেকে চিনির দাম বাড়তে থাকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠে গিয়েছিল। আমরা কেজিতে ৫ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে খোলা বাজারে প্রতিকেজি চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি করতে হবে।”

চিনি বিপণনকারী কোম্পানি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Share if you like