logo

‘বিস্কুট খাওয়ায়’ শিশু হত্যা, চাচাত ভাই আটক

Monday, 26 April 2021


 নাটোরে ‘বিস্কুট খেয়ে ফেলায়’ শিশু হত্যার অভিযোগে তার এক কিশোর চাচাত ভাইকে আটক করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

নিহত আহসান হাবিব (৬) জেলার নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, রোববার দুপুরে আহসান গিয়ে তার চাচাদের ঘর থেকে কিছু বিস্কুট খায়। এতে ক্ষিপ্ত হয়ে এক চাচাত ভাই (১৫) তাকে মারধর করে, আছাড় মারে এবং পরে গলা টিপে ধরে। এতে হাবিব ঘটনাস্থলেই মারা যায়। পরে ওই চাচাত ভাই তার লাশ বাড়ির পাশের ভুট্টাখেতে লুকিয়ে রাখে। খোঁজাখুঁজি করে এলাকাবাসী মৃতদেহ খুঁজে পায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারসহ চাচাত ভাইকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে হাবিবের বাবা হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি নজরুল।