logo

২৪ ঘন্টায় শনাক্ত ৫৯৯ জন কোভিড-১৯ রোগী, মৃত্যু ১১ জনের

Monday, 11 October 2021


দেশে এক দিনে আরও ৫৯৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ১১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৬৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৪৮১ নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল। তার আগে দিন ৪১৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবারই ৫ মাস পর শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচে নেমে এসেছিল। দুদিন পর আবার তার পাঁচশ ছাড়াল।

রোববার মোট ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, সোমবার তা কিছুটা কমেছে। যে ১১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের মধ্যে ৯ জনই নারী।

দেশে এ পর্যন্ত যারা কোভিডে মারা গেছেন, তাদের ৬৪ শতাংশ পুরুষ হলেও করোনাভাইরাসের ডেল্টা ধরনের প্রদুর্ভাবের পর নারীদের মৃত্যুহার বেড়েছে।