logo

২৪ ঘণ্টায় শনাক্ত ৯,৬১৪ জন কোভিড রোগী, মৃত্যু ১৭ জনের

Saturday, 22 January 2022


ওমিক্রনের বিস্তারের মধ্যে দেশে দৈনিক কোভিড রোগী শনাক্তের হার ২৮ শতাংশের বেশিই রয়েছে, দিনে মৃত্যুও এ লাফে বেড়ে হয়েছে ১৭।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৪০ হাজারের বেশি পরীক্ষা করে ৯ হাজার ৬১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০।

গত এক দিনে ১৭ জনের মৃত্যুতে মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ২০৯ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ৪৮২ জন। এই পর্যন্ত সুস্থ হলেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।