logo

১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা টিকা ছাড়া স্কুলে নয়: মন্ত্রিপরিষদ সচিব

এফই অনলাইন ডেস্ক | Thursday, 6 January 2022


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তিনি বলেন, “ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে বলা হয়েছে। ৩ জানুয়ারি এ বিষয়ে আলোচনা হয়েছে, আর আজ কেবিনেট বৈঠকে শিক্ষামন্ত্রীকে বলা হয়েছে। এতক্ষণে শিক্ষা মন্ত্রণালয় নিশ্চয় এ ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছে।”

গতবছরের শেষে এসএসসি পরীক্ষা আগে সরকার ঢাকায় ১২ থেকে ১৮ বছর বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করে। চলতি মাসেই সারা দেশে ওই বয়সী শিক্ষার্থীদের জন্য সড় পরিসরে টিকাদান শুরু হওয়ার কথা।