logo

হেফাজতের নতুন কমিটিতে তাণ্ডব বন্ধ হবে কিনা- প্রশ্ন ওবায়দুল কাদেরের

Monday, 26 April 2021

হেফাজতে ইসলাম আগের কমিটি ভেঙ্গে নতুন কমিটি করলেও সহিংসতা ও তাণ্ডব বন্ধ হবে কিনা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সোমবার কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় এ প্রশ্ন রাখেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, "গতকাল (রোববার) হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করছে, তবে শুধু বিলুপ্ত করলেই হবে না। সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে। পাশাপাশি নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তান্ডব কী বন্ধ হবে?

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ রোববার রাতে আগের কমিটি ভেঙ্গে দেয়।

কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ভোররাতে ঘোষণা করা হয়। পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি, যারা সবাই আগের কমিটিতে ছিলেন।

আগের কমিটি গঠনের ছয় মাস না যেতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকেন্দ্রিক বিক্ষোভ থেকে সহিংসতার ঘটনার পর পুলিশি অভিযানে চাপে থাকার মধ্যে রোববার মধ্যরাতে এক বার্তায় কমিটি বিলুপ্তির ঘোষণা দেন দলটির আমির জুনাইদ বাবুনগরী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতবিনিময় সভায় বিএনপিরও সমালোচনা করেন।

তিনি বলেন, "বিএনপির অনেক নেতাদের ওষুধ কোম্পানি আছে। এই কোম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটাও তারা করছে না। আওয়ামী লীগের কর্মীদের মত কৃষকের ধান কেটে দেওয়ার মত কর্মসূচীও তো বিএনপির নেতারা করতে পারে?

"বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে এবং সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস ও জ্বালাও পোড়াও এর রাজনীতিতে উসকানি দিচ্ছে, যা জনগণ আশা করে না।"

করেনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের।