logo

হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীর মৃত্যু

এফই ডেস্ক | Thursday, 19 August 2021


চট্টগ্রাম শহরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে তার মৃত্যু হয় বলে হেফাজতের কেন্দ্রীয় সাঙ্গঠনিক সম্পাদক মীর ইদ্রিস নদভী জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, রাতে অসুস্থ হয়ে পড়লে সকালে হাটহাজারী মাদ্রাসা থেকে বাবুনগরীকে ওই হাসপাতালে নেওয়া হয়েছিল।

জুনাইদ বাবুনগরীর বয়স হয়েছিল সত্তরের কাছাকাছি। হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।