logo

হালদা ভ্যালির তিনটি চা বাজারে

Monday, 5 April 2021


বসন্তের চা’য়ের নতুন কুঁড়ি নিয়ে “হালদা ভ্যালি” এসেছে তাদের নতুন তিনটি চা নিয়ে রেড রোব ওলং টি, ড্রাগন ওয়েল গ্রিন টি এবং হালদা ভ্যালি ব্ল্যাক টি। তাদের এই তিনটি চা বর্তমানে পাওয়া যাচ্ছে তিন ধরনের কম্ববো প্যাকে। কম্বো প্যাকেজগুলো হলো ক্রিমসন, ভারড্যান্ট এবং সাফায়ার। খবর প্রেস  বিজ্ঞপ্তির।

 চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার শেষ প্রান্তে হালদা ভ্যালি চা বাগানের অবস্থান। কদিন আগে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বাগানের চা শ্রমিকরা এক সঙ্গে নতুন এই তিনটি চায়ের উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে চায়ের তিন ধরনের স্বাদের কথা উল্লেখ করেন কতৃপক্ষ।

এ সময় হালদা ভ্যালির উদ্যোক্তা নাদের খান বলেন, নতুন বাজারজাত করা প্রতিটি চায়ে রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ এবং স্বাস্থ্য সুবিধা। প্রতিটি বাক্সে স্প্রিং ফ্লাশ স্বাদযুক্ত চায়ের বিভিন্ন সমন্বয় রয়েছে।

তিনি পুরোনো এই বাগান সম্পর্কে বলেন, ‘এখন হালদা বাগানে চলছে প্রানের গুঞ্জন।বসন্তের পরিপূর্ন আমেজে সেজেছে এই চা বাগান।এই সাজানো বাগানের চা বাজারজাত করতে পেরে আমরা আনন্দিত।’

জানা গেছে, প্রতিটি চা এখন দেশের সব বাজারে পাওয়া যাবে।