logo

হারারে টেস্টে রেকর্ড গড়া জয় পেল বাংলাদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Sunday, 11 July 2021


সব হারিয়ে জিম্বাবুয়ের একটু লড়াই! ম্যাচের স্থায়িত্ব তাতে একটু বাড়ল, এই যা। বাংলাদেশের জয় ঠেকানো গেল না। আগুন ঝরা পেসে তাসকিন আহমেদ করলেন ক্যারিয়ার সেরা বোলিং। মেহেদী হাসান উপহার দিলেন রেকর্ড গড়া বোলিং। বাংলাদেশের জয়ও এলো রেকর্ড ব্যবধানে।

হারারে টেস্টে বাংলাদেশের জয় ২২০ রানে। শেষ ইনিংসে ৪৭৭ রান তাড়ায় জিম্বাবুয়ে শেষ দিনে গুটিয়ে যায় ২৫৬ রানে।

দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটিই। আগের বড় জয়টিও ছিল জিম্বাবুয়েতে, ১৪৩ রানে।

দেশ-বিদেশ মিলিয়ে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় ছয় জয়ই এখন জিম্বাবুয়ের বিপক্ষে।

৮২ রানে ৪ উইকেট তাসকিনের। পঞ্চম উইকেটের আশায় শেষ দিকে অতি মরিয়া বোলিংয়ে তিনি বিলিয়ে দেন বাড়তি কিছু রান।

প্রথম ইনিংসের ৫টির সঙ্গে এবার মিরাজের শিকার ৪টি। ১৪৮ রানে ৯ উইকেট, দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিং কীর্তি এটিই।

দেশের বাইরে ৫৯ টেস্টে বাংলাদেশের এটি মাত্র পঞ্চম জয়, যার দুটি এলো জিম্বাবুয়েতে।