logo

স্মার্ট হুইলচেয়ার তৈরি করলেন রুয়েটের গবেষকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | Tuesday, 16 March 2021


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক গবেষক দল মানুষের কণ্ঠস্বর নিয়ন্ত্রিত একটি স্মার্ট হুইলচেয়ার তৈরি করেছে।

দেশে প্রযুক্তির এ ধারার উন্নয়ন এবারই প্রথম।

দলটিতে বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী রয়েছেন, যারা তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মাসুদ রানার তত্ত্বাবধানে ছয়মাস কঠোর প্রচেষ্টার পর এই স্মার্ট হুইলচেয়ারটি তৈরি করতে সমর্থ হন।

এ প্রকল্পের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডক্টর মাসুদ রানা বলেন, “অনেক শারীরিক প্রতিবন্ধকতার শিকার মানুষ আছেন, যারা প্যারালাইসিসের মতো ব্যাধিতে ভুগছেন। তারা জয়স্টিক দ্বারা নিয়ন্ত্রিত হুইলচেয়ার পরিচালনা করতে পারেন না। আমরা সেসব মানুষের জন্য এই হুইলচেয়ারটি তৈরি করেছি”।