স্কুলের তথ্য নিয়ে এলো ওয়েব অ্যাপ্লিকেশন ‘কোন্ স্কুল’
এফই অনলাইন ডেস্ক | Wednesday, 1 December 2021
সন্তানকে স্কুলে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহে মা –বাবার সময় ও শ্রম বাঁচাতে ‘কোন্ স্কুল’ (https://konschool.xyz) নামের একটি ওয়েব অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে ‘ডেটাফুল’।
এই অ্যাপ্লিকেশনে অভিভাবকরা এক ক্লিকে তাদের পছন্দের স্কুল সম্পর্কে ৩৬ ধরনের তথ্য ও বিশ্লেষণ জানতে পারবেন। এ জন্য তাদের সময় ও অর্থ ব্যয় করে স্কুলে-স্কুলে যেতে হবে না।
ওয়েব অ্যাপ্লিকেশনটিতে অভিভাবক চাইলে তার পছন্দের একাধিক স্কুলের তথ্য তুলনাও করতে পারবেন। অ্যাপ্লিকেশনটিতে বর্তমানে ঢাকার প্রায় ৬০০ স্কুলের তথ্য পাওয়া যাচ্ছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
‘কোন্ স্কুল’ তৈরি হয়েছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যনবেইস) প্রাকাশিত উন্মুক্ত তথ্যের ভিত্তিতে। উম্মুক্ত ডেটাকে ব্যবহারের উপযোগী করে মানুষের কল্যানে কাজে লাগানো সম্ভব। সে চিন্তা থেকে 'কোন্ স্কুল' অ্যাপ্লিকেশনটি তারা তৈরি করেছেন।
ব্যবহারকারীরা বিনামূল্যে নিবন্ধন করে আপ্লিকেশনটির সব ফিচার উপভোগ করতে পারবেন।