logo

সোমবার বাজারে আসছে ৫০০ টাকা মূল্যমানের নতুন নোট

এফই অনলাইন ডেস্ক | Sunday, 23 October 2022


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সোমবার থেকে বাজারে আসছে ৫০০ টাকা মূল্যমানের নতুন নোট।

রবিবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস জানায়, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট সোমবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস হতেও ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।