logo

সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত

এফই ডেস্ক | Saturday, 29 May 2021


সিলেট এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

শনিবার সকাল ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটে। ঢাকা থেকে ১৯৬ কিলোমিটার উত্তর পূর্বে এর কেন্দ্রস্থল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সর্বশেষ গত ২৮ এপ্রিল আসামে ৬ মাত্রার ও ১৮ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।