logo

সিলেট, সুনামগঞ্জে ১২২ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা: ত্রাণ প্রতিমন্ত্রী

Saturday, 18 June 2022


সিলেট ও সুনামগঞ্জে যে বন্যা চলছে তা ১২২ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

তিনি বলেছেন, “দেশের দশ জেলার ৬৪ উপজেলা বন্যার কবলে পড়েছে। সব সংস্থা একসঙ্গে কাজ করছে। যথেষ্ট পরিমাণ ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এনামুর রহমান বলেন, “সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাবে তারা।

১৬ ও ১৭ জুন ৪ ফুট করে ৮ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আশা করা হচ্ছে মঙ্গল ও বুধবার থেকে পানি কমে সিলেট ও সুনামগঞ্জে পরিস্থিতির উন্নতি হবে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিতরণের লক্ষ্যে ৩২ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর বলেন, “সুনামগঞ্জ ও সিলেটে এই পর্যন্ত ৮০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। জিআর থেকে ২০ কোটি টাকা চাওয়া হয়েছে “