logo

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

এফই অনলাইন ডেস্ক | Monday, 18 October 2021


সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।তাদের অবরোধে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় পল্টন, সায়েন্স ল্যাবরেটরি, বাংলা মোটর ও টিএসসিমুখী সড়কে তীব্র যানজট তৈরি হয়।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন।  দুপুরেও তারা সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে কথিত ‘কুরআন অবমাননার’ অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়।