সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম
Sunday, 26 December 2021
মাদারীপুরে ইউপি নির্বাচনের একটি ভোট কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে এই হামলা হয় বলে রাব্বানী সাংবাদিকদের জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রাব্বানী বলেন, তার মামা সালাহ উদ্দিন এই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্দ্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। দুপুরে একটি কেন্দ্রে জালভোটের প্রতিবাদ করতে গিয়ে তিনি হামলার শিকার হন।