বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে সবশেষ গত মে মাসে ‘ইয়াস’ ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছিল। করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছর মে মাসে বাংলাদেশে যে ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল, তার নাম ছিল ‘আম্পান’।
‘গুলাব’ কেটে গেলেও আরেকটা লঘুচাপ সৃষ্টির শঙ্কান কথা জানিয়ে আবহাওয়াবিদ বজলুর বলেন, ২৭ সেপ্টেম্বর নাগাদ এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে, এটি ২৯ সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপে রূপ নিতে পারে। এর দিক হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীসহ অনেক এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাইজদীকোর্টে ৩০ মিলিমিটার।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।