সব ধরনের অফিস অর্ধেক জনবল দিয়ে চালানোর নির্দেশ
Sunday, 23 January 2022
করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর এবার সব ধরনের অফিস অর্ধেক জনবল দিয়ে চালানোর নির্দেশ দিয়েছে সরকার।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে সোমবার থেকেই সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস অর্ধেক জনবল দিয়ে চালাতে বলা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।