শিক্ষককে পিটিয়ে খুন: আশুলিয়ার সেই ছাত্র গ্রেপ্তার
Wednesday, 29 June 2022
ঢাকার আশুলিয়ায় ক্রিকেট স্ট্যাম্প দিয়ে শিক্ষককে পিটিয়ে খুনের আসামি শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন।
দশম শ্রেণির এই শিক্ষার্থীকে পাশের জেলা গাজীপুরের শ্রীপুর থেকে বুধবার গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ না ম ইমরান খান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এই কিশোর আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ওই প্রতিষ্ঠানের শিক্ষক উৎপল কুমার সরকারকে খুনের অভিযোগ তার বিরুদ্ধে।
এই ছাত্রের বাবাকে বুধবারই কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন আশুলিয়া থানার ওসি এইচ এম কামরুজ্জামান।