logo

শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা পাঁচশর নিচে, মৃত্যু আগের দিনের চেয়ে বেড়েছে

Saturday, 9 October 2021


দেশে দিনে শনাক্ত করোনাভাইরাসের রোগীর সংখ্যা প্রায় পাঁচ মাস পর পাঁচশর নিচে নেমেছে, তবে মৃত্যু আগের দিনের চেয়ে বেশ বেড়েছে।

শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা আগের দিন ছিল ৭।

নতুন মৃতদের নিয়ে কোভিড-১৯ মহামারীতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৬৭৪, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত এক দিনে ৪১৫ জন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৭৮।

গত ১৬ মে’র পর দৈনিক সংক্রমণের এটাই সর্বনিম্ন সংখ্যা। ১৬ মে ৩৬১ রোগী শনাক্তের খবর এসেছিল।

গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ৫৪৩ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।