logo

লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এফই অনলাইন ডেস্ক | Sunday, 6 February 2022


উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার এক শোক বার্তায় রাষ্ট্রপতি লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।