logo

রোজায় ব্যাংকে লেনদেন বেলা আড়াইটা পর্যন্ত

Wednesday, 30 March 2022


রোজায় অফিসের মতো ব্যাংকেও লেনদেনের সময় বরাবরের মতো কমিয়ে আনা হয়েছে।

বাংলাদেশের ব্যাংক বুধবার এক নির্দেশনায় জানিয়েছে, রমজানে ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর মধ্য জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

লেনদেন আড়াইটায় বন্ধ হলেও আনুসঙ্গিক কাজের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

সাধারণ সময় সকাল ১০টায় ব্যাংকে লেনদেন শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল রমজান মাস শুরু হতে পারে।