logo

রেলমন্ত্রী সুজনের বিয়ে, কনে দিনাজপুরের মেয়ে

Friday, 11 June 2021


বিয়ে করেছেন পঞ্চগড়ের সাংসদ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন; কনে দিনাজপুরের মেয়ে শাম্মী আকতার মনি।

রেলমন্ত্রী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৫ তারিখে আকদ করেছি। তিনি (স্ত্রী) ল পাস করেছেন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার।”

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য সুজনের বয়স ৬৫ বছর। তিনিও আইনের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন থেকেই তিনি রাজনীতিতে জড়িত।

ডাকসুর বিজ্ঞান মিলনায়তন বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়েল সিনেট সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা নুরুল ইসলাম সুজন সুপ্রিম কোর্ট আইনীজীব সমিতির সাধারণ সম্পাদকও হয়েছিলেন।

সুজনের প্রথম স্ত্রী নিলুফার ইসলাম ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের মারা যান। তাদের তিন সন্তান রয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।