রাশিয়ার দূর প্রাচ্যে ২৯ আরোহীসহ বিমান নিখোঁজ
এফই ডেস্ক | Tuesday, 6 July 2021
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ২৮ আরোহীসহ একটি এন-২৬ বিমান নিখোঁজ হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
আঞ্চলিক কর্তৃপক্ষগুলোকে উদ্ধৃত করে মঙ্গলবার বার্তা সংস্থা তাস প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পৃথক আরেক সূত্রের উদ্ধৃতি দিয়ে তাস জানায়, বিমানটি নামার সময় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।