রাজধানীর আদাবরে দুইদিন গ্যাস বন্ধ থাকবে কয়েক ঘণ্টা
Saturday, 29 May 2021
সংস্কার কাজের জন্য রাজধানীর আদাবর-শেখেরটেকসহ কিছু এলাকায় পরপর দুইদিন গ্যাস সরবরাহ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, রোববার দুপুরে দুই ঘণ্টা ও সোমবার সকাল থেকে নয় ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ওই এলাকায়।
কোম্পানির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পূর্ব বাইতুল আমান হাউজিংয়ের গ্যাস সঙ্কট দূর করতে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য রোববার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং পরদিন সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে।
শেখের টেক, আদাবর, নবায়তুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও সংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ এ সময় বন্ধ থাকবে এবং পার্শ্ববর্তী এলাকায়ও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।