logo

রক্ত পরীক্ষায় জানা যাবে কতটা কার্যকার হবে করোনার টিকা

এফই ডেস্ক | Friday, 25 June 2021


রক্ত পরীক্ষার ওপর ভিত্তি করে কোভিড-১৯ টিকার কার্যকারিতা যাচাইয়ের একটি আগাম পদ্ধতি উদ্ভাবনের কথা জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

বৃহস্পতিবার তারা এই পদ্ধতি উদ্ভাবনের খবর প্রকাশ করে বলেন, কাদের ওপর টিকা কতটা কার্যকর হতে পারে, তা ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ের চেয়ে দ্রুত জানা সম্ভব হবে তাদের এই পদ্ধতিতে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ভ্যাক্সজেভরিয়া নেওয়ার পর পরীক্ষামূলক পর্যায়ে অংশগ্রহণকারীদের রক্তে ভাইরাস-প্রতিরোধক অ্যান্টিবডির ঘনত্বের সীমা নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা করেছেন গবেষকরা।

টিকার পরীক্ষামূলক পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে যারা পরে উপসর্গসহ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং যারা হননি, তাদের রক্ত পরীক্ষা করে গবেষকরা একটি মডেল তৈরি করেছেন। তাদের বিশ্বাস, অন্য টিকাগুলো কতোটা শক্তিশালী হবে, সেটাও রক্ত পরীক্ষার মাধ্যমে এই মডেলের ওপর ভিত্তি করে বলা সম্ভব হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।