রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৪
Wednesday, 21 July 2021
ঈদের দিন রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ। এ সময় অন্তত ৫০ জন আহত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
বুধবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে বলে তারাগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ফারুক আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হিমাচল পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
“এতে ঘটনাস্থলে তিন জন ও হাসপাতালে নেওয়ার পথে অপর একজন মারা যান।”
গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।