মিরপুর টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির হানা
এফই অনলাইন ডেস্ক | Monday, 6 December 2021
ঘূর্ণিঝড় জোয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে বাংলাদেশ পাকিস্তান মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়ে শঙ্কা।
হোটেলবন্দি দুই দল খেলা সময়মতো শুরু হচ্ছে না জেনেই মাঠেই আসেনি দুই দল। প্রকৃতির বিরূপ অবস্থা দেখে সবাইকে হোটেলেই থাকার পরামর্শ দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
প্রথম দিনে খেলা হয়েছিল ৫৭ ওভার, দ্বিতীয় দিনে ৬.২ ওভার। আবহাওয়ার পূর্বাভাস বলছেন, সোমবার সারাদিনই বৃষ্টি হতে পারে।
দিনের শুরু বৃষ্টিময় দ্বিতীয় দিনের মতো মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও শুরু হওয়ার কথা ছিল আধঘণ্টা আগে। কিন্তু প্রকৃতির কাছ থেকে কোনো সুখবর নেই। আগেভাগে শুরু তো বহুদূর, সারাদিনে খেলা হতে পারে কিনা, সেটি নিয়েই শঙ্কা দিনের শুরুতেই।
আগের দিন বৃষ্টি হয়েছে থেমে থেমে। রাতেও ছিল সেই ধারা। সোমবার সকাল থেকে আকাশের কান্না চলেছে অঝোরধারায়। মাঠ ও উইকেট ঢেকে রাখা হয়েছে যথারীতি। মাঠের নানা জায়গায় জমেছে পানি।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৬৩.২ ওভারে ১৮৮/২ (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫২*, বাবর ৭১*; ইবাদত ১২-১-৪৮-০, খালেদ ৭.২-১-২৬-০, সাকিব ১৫-৬-৩৩-০, তাইজুল ১৭-৫-৪৯-২, মিরাজ ১২-২-৩১-০)।