ব্রুনাইয়ের সুলতানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ হাজার কেজি আম উপহার
এফই ডেস্ক | Monday, 26 July 2021
ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু'ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা'দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ 'হাড়িভাঙ্গা' আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস-এর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, উপহারের এই আমগুলো ২৪ জুলাই ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। আমগুলি সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে পৌঁছে দেয়া হয়।