বাংলার সমৃদ্ধি পরিত্যক্ত, জাহাজ ছাড়ছেন নাবিক-প্রকৌশলীরা
Thursday, 3 March 2022
যুদ্ধের মধ্যে ইউক্রেইনে ওলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ পরিত্যক্ত ঘোষণা করে নাবিক ও প্রকৌশলীদের নামিয়ে নেওয়া হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
বিএসসির নির্বাহী পরিচালক পীযূষ দত্ত বলেছেন, “নাবিকরা জাহাজ ত্যাগ করছেন। তাদের টাগ বোটে করে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন কাছাকাছি কোথাও বাংকারে থাকবেন।"