টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশ খেলবে ওমানে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউ গিনি।
প্রথম পর্ব উতরাতে পারলে সুপার টুয়েলভ-এ বাংলাদেশের গ্রুপ সঙ্গী হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউ জিল্যান্ড।
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।
সফরসঙ্গী অতিরিক্ত: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।