logo

বাংলাদেশে আসার পথে ‘সমরাস্ত্রবাহী’ উড়োজাহাজ গ্রিসে বিধ্বস্ত

এফই অনলাইন ডেস্ক | Sunday, 17 July 2022


সার্বিয়ার বানানো অস্ত্র ও সামরিক সরঞ্জামবাহী একটি ইউক্রেইনীয় কার্গো উড়োজাহাজ বাংলাদেশে আসার পথে গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর কাভালার কাছে বিধ্বস্ত হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

ওই উড়োজাহাজে সার্বিয়ার তৈরি সাড়ে ১১ মেট্রিক টন সামরিক সরঞ্জাম ছিল জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নেবোসা স্টেফ্যানোভিচ বলেছেন, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব পণ্যের ক্রেতা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা দপ্তরের কারও বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন বলেছেন, “এ ধরনের কোনো বিষয় আমরা জানি না, আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আমরা দেখব।”

রয়টার্স জানিয়েছে, ড্রোন দিয়ে তোলা ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলের চারপাশে আন্তনভ-১২ বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে।

উড়োজাহাজটিতে আটজন ক্রু ছিলেন। তারা সবাই ইউক্রেইনের নাগরিক বলে জানিয়েছেন ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

 

বিস্তারিত আসছে…