বাঁশখালীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩
Monday, 10 May 2021
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন আরোহীর মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
সোমবার দুপুরে বাঁশখালী বানীগ্রাম দমদমা দিঘীর পাড়ে ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বাঁশখালী থানার ওসি শফিউল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে পেকুয়ার দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলে এক নারী, আনুমানিক দুই বছর বয়সী এক শিশুসহ তিন জন মারা গেছে।”
আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ধাক্কা দেয়া এসআলম সিমেন্ট ফ্যাক্টরির ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।