logo

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

এফই অনলাইন ডেস্ক | Sunday, 29 May 2022


বরিশালের উজিরপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে নয় যাত্রীর প্রাণ গেছে।

উজিরপুর থানার ওসি আলী আর্শাদ জানান, যমুনা লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়া যাচ্ছিল। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সেটি দুর্ঘটনায় পড়ে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আরও অন্তত ২০ জনকে আহত অবস্থায় উদ্ধর করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, বামরাইল এলাকা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রন হারালে বাসটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করে।