logo

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক ভবনে আগুন

Monday, 24 January 2022


রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি ভবনে আগুন লেগেছে।

সোমবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের ডি ব্লকের ১৪ তলায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

১৭ তলা ওই ভবনে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

সদর দপ্তর থেকে তিনটি এবং পলাশী থেকে দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট অগ্নি নির্বাপনের জন্য যাচ্ছে বলে নিয়ন্ত্রণ কক্ষের এসএমএসে জানানো হয়।