logo

বগুড়ায় কভার্ডভ্যান চাপায় এনজিও কর্মী নিহত

Sunday, 25 July 2021


বগুড়ায় কভার্ডভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন; যিনি এনজিও কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, রোববার সকাল সাড়ে ১০টায় সদরের গোকুল এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান (২৮) দিনাজপুরের খামারবাড়ির ভাণ্ডারদহ এলাকার শামসুল আলমের ছেলে। তিনি সিরাজগঞ্জের একটি এনজিওতে চাকরি করতেন।

ওসি বলেন, মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন মতিউর। পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পেছনে থাকা একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মতিুরের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কভার্ডভ্যান চালক পালিয়ে গেছে। আর লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।