ফেরিতে ভিড়ের চাপে ৫ জনের মৃত্যু
Wednesday, 12 May 2021
বিধিনিষেধের মধ্যে ঈদযাত্রার পথে শিমুলিয়া থেকে গাদাগাদি করে ফেরিতে বাংলাবাজারে আসার পথে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর দিয়েছে মাদারীপুরের স্থানীয় প্রশাসন।
মাদারীপুরের শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বুধবার দুপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুটি ফেরিতে ভিড়ের চাপে ওই প্রাণহানি ঘটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
আরও বেশ কয়েকজনকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আসাদুজ্জামান বলেন, “মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বেলা ২টার দিকে বাংলাবাজার ঘাটে আসার সময় রো রো ফেরি এনায়েতপুরিতে ভিড়ের চাপে চারজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
“তার আগে বেলা ১২টার দিকে রো রো ফেরি শাহ পরানে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা যায় এক কিশোর।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আর যারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদের অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।