ফেনীতে পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নের
Thursday, 21 July 2022
ফেনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে; সম্পর্কে যারা মামা-ভাগ্নে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উত্তর কাশিমপুর এলাকার দাশপাড়া গ্রামে তারা মারা যায় বলে জানান ফেনী থানার ওসি মো. নিজাম উদ্দিন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
তারা হল ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে মোহাম্মদ ইহাব হোসেন (৮) ও রাজধানী ঢাকার উত্তরখান এলাকার মেহেদী হাসানের ছেলে নুহান তুর (৯)।
স্বজনরা জানান, ইহাব ও নুহান দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়েছিল। পরে স্বজনরা পুকুরে মরদেহ ভাসতে দেখে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি নিজাম বলেন, পুলিশ খোঁজখবর নিচ্ছে। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।