ফাওয়াদকে ফিরিয়ে তাইজুলের তিন
এফই অনলাইন ডেস্ক | Sunday, 28 November 2021
বাংলাদেশকে ৩৩০ রানে থামিয়ে দিয়ে বিনা উইকেটে ১৪৫ রানে প্রথম দিন শেষ করে পাকিস্তান। বড় লিডের লক্ষ্য নিয়ে তৃতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করছে বাবর আজমের দল।
মিরাজের দারুণ ডেলিভারিতে বোল্ড বাবর
প্রথম ওভারে জোড়া উইকেট হারানোর পর খুব সাবধানী ব্যাটিং করছিল পাকিস্তান। দেখেশুনে খেলছিলেন আবিদ আলি ও বাবর আজম। প্রথম পানি বিরতির ঠিক আগের ওভারে এই জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। চমৎকার এক ডেলিভারিতে পাকিস্তান অধিনায়ককে বোল্ড করে দিলেন এই অফ স্পিনার।
অফ স্টাম্পে পড়ে সোজা যাওয়া বলের লাইনে যেতে পারেননি বাবর। সরে গিয়ে খেলার চেষ্টায় সফল হননি। এলোমেলো হয় যায় স্টাম্প। ভাঙে ৮৮ বল স্থায়ী ২৩ রানের জুটি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না বাবর। এক বল আগে একটি চার মেরে শুরুর অস্বস্তি ঝেড়ে ফেলার আভাস দিয়েছিলেন। তবে ফিরে গেলেন এর পরপরই। এক চারে ৪৬ বলে ১০ রান করেন বাবর।
ক্রিজে সেঞ্চুরিয়ান আবিদ আলির সঙ্গী ফাওয়াদ আলম।
দায়িত্বশীল ব্যাটিংয়ে আবিদের সেঞ্চুরি
স্রেফ ৭ রান দূরে ছিলেন আবিদ আলি। তাইজুল ইসলাম ও ইবাদত হোসেনের চমৎকার বোলিংয়ে সেই রান করতে অনেকটা সময় লেগে গেছে। এই সময়ে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, এক-দুই নিয়ে এগিয়েছেন। শেষ পর্যন্ত ২০৯ বলে পৌঁছেছেন টেস্টে নিজের চতুর্থ সেঞ্চুরিতে।
৯৩ রান নিয়ে দিন শুরু করা আবিদ ৭ রান যোগ করতে খেলেছেন ২৯ বল।
প্রথম ওভারে দুই উইকেট হারানো পাকিস্তান দিনের শুরুতে সাবধানী। দেখেশুনে খেলছেন আবিদ ও বাবর আজম।
বাংলাদেশ বোলিংয়ে দারুণ সুশৃঙ্খল। অফ স্টাম্পের বাইরের চ্যানেল ধরে টানা বোলিং করছেন ইবাদত। নিজের বৈচিত্র ব্যবহার করে ব্যাটসম্যানদের সামর্থ্যের পরীক্ষা নিচ্ছেন বাঁহাতি স্পিনার তাইজুল
প্রথম ওভারেই তাইজুলের জোড়া আঘাত
আগের দিন যিনি সবচেয়ে বেশি ভোগাচ্ছিলেন সেই তাইজুল ইসলামের হাত ধরে প্রথম ওভারেই দুটি উইকেট নিয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন আব্দুল্লাহ শফিক ও আজহার আলি।
বাংলাদেশ তৃতীয় দিন শুরু করে তাইজুলের স্পিন দিয়ে। প্রথম বলে সিঙ্গেল নেন আবিদ আলি। পরের তিনটি বল ঠিকঠাকই খেলেন শফিক। পঞ্চম বল তিনি ব্যাটে খেলার আগে ছোবল দেয় প্যাডে। আগের দিন ঠিক এভাবে খেলেও বেঁচে গিয়েছিলেন, আম্পায়ার আউট না দেওয়ার পর রিভিউ নেয়নি বাংলাদেশও।
এদিন জোরালো আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। রিভিউ নেওয়ার কথা ভেবেছিলেন শফিক। কিন্তু সিদ্ধান্ত নিতে বেশি দেরি করে ফেলেন। রিভিউ নিলেও লাভ হতো না, উল্টো একটি রিভিউ হারাত পাকিস্তান।
আগের দিনের ৫২ রানেই ফিরেন শফিক।
পরের বলেই ফিরে যান আজহার। তাইজুলের আর্ম বল ব্যাটে খেলতে পারেননি। জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। পাল্টায় সিদ্ধান্ত, গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান আজহার।
কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ
দুই সেশনেও একটি উইকেট নিতে না পারা বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
১০ উইকেট হাতে নিয়ে স্রেফ ১৮৫ রানে পিছিয়ে পাকিস্তান।
হারিয়ে। পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করে ৫৭ ওভারে বিনা উইকেটে ১৪৫ রানে। ১৮০ বলে ৯ চার ও দুই ছক্কায় ৯৩ রানে খেলছেন আবিদ আলি। ১৬২ বলে দুটি করে ছক্কা ও চারে অভিষিক্ত আব্দুল্লাহ শফিকের রান ৫২।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩০
পাকিস্তান ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৪৫/০ (আবিদ ৯৩*, শফিক ৫২*; আবু জায়েদ ১০-০-৩০-০, ইবাদত ১২-৩-৩১-০, তাইজুল ১৯-৫-৩৯-০, মিরাজ ১৩-৪-৩৩-০, মুমিনুল ৩-০-১২-০)
Editor : Shamsul Huq Zahid
Published by Syed Manzur Elahi for International Publications Limited from Tropicana Tower (4th floor), 45, Topkhana Road, GPO Box : 2526 Dhaka- 1000 and printed by him from City Publishing House Ltd., 1 RK Mission Road, Dhaka-1000.
Telephone : PABX : 9553550 (Hunting), 9513814, 7172017 and 7172012 Fax : 880-2-9567049
Email : editor@thefinancialexpress.com.bd, fexpress68@gmail.com