logo

ফাইজার, মডার্নার টিকার সঙ্গে হৃদযন্ত্রে প্রদাহের যোগ: ইএমএ

Saturday, 10 July 2021


ফাইজার ও মডার্নার কোভিড-১৯ টিকায় ‘অতি বিরল’ ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হৃদযন্ত্রে প্রদাহ হয় বলে জানিয়েছে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তরুণদের মধ্যে এই পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক বেশি দেখা যাচ্ছে, বলেছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ই্এমএ)।

তবে পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও টিকার উপকার এখনও এর ঝুঁকির তুলনায় অনেক অনেক বেশি বলে তারা আশ্বস্ত করেছে।

হৃদযন্ত্রে প্রদাহের উপসর্গ সম্বন্ধে সচেতন হতে ইএমএ চিকিৎসক ও রোগীদের পরামর্শও দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এসব উপসর্গের মধ্যে আছে বুকে ব্যথা, শ্বাসকষ্টের অনুভূতি, বুক ধড়ফড় করা এবং এলোপাথাড়ি হৃৎস্পন্দন।

টিকা নেওয়ার পর এই ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাটি।