logo

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় নসিমন খাদে, নিহত দুই জন

এফই অনলাইন রিপোর্ট | Saturday, 20 March 2021


ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় নসিমন খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো  চার জন। এরা সবাই নসিমনের যাত্রী।

নিহতরা হচ্ছেন সোহেল মাতুব্বর ও রফিক ফরাজী। এদের বাড়ি মাদারিপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায়। তারা গাছ ক্রয়ের জন্য পাশ্ববর্তি নয়াপাড়া গ্রামে যাচ্ছিল। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার, খোকন জমাদ্দার ও স্থানীয়রা জানান, রাজশাহি থেকে ছেড়ে আসা ট্রেনটি ভাঙ্গার নয়াপাড়া নামক স্থানে পৌছিলে নসিমনটি রাস্তা অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নসিমনে থাকা এর চালকসহ দুই জন নিহত হয়। আহত হন চার জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। পরে ভাঙ্গা ফায়ার সার্ভিস, ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্বার করে হাসপাতালে পাঠায়।

sazzadbabu007@gmail.com